দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমলেও শীতের দাপট এখনই পুরোপুরি শেষ হচ্ছে না। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে এ মাসে অন্তত দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
এদিকে দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে, যা সকালবেলার যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তবে মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ছাড়া প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


