আবারও বিধ্বস্ত হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস। বিমান ঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় এই ফাইটার জেট।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনীর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।
ভারতীয় বিমানবাহিনী জানায়, গত ৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় এই দুর্ঘটনা হয়। অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে যুদ্ধবিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট গুরুতর আঘাত ছাড়াই প্রাণে বেঁচে গেছেন।
এটি তেজাসবহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে। ওই সময় রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে বিমানটি নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনীতে উড্ডয়নের সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনো চলমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


