ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ উপকূলীয় সিস্তাত-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দরে একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিবিসি ফার্সির খবর অনুযায়ী, সম্প্রতি ইরানের গণমাধ্যমে কিছু ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে একটি এফ-১৮ যুদ্ধবিমান আকাশে উড়ে যাচ্ছিল। এই ভিডিওগুলোর মধ্যে অন্তত একটি চাবাহার বন্দর এলাকার টিস সেতুর কাছে ধারণ করা হয়েছে বলে ফ্যাক্ট-চেকিং বিভাগ নিশ্চিত করেছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানের লেজের দিকে ক্ষেপণাস্ত্র হামলার পর বিস্ফোরণের সৃষ্টি হয়। তবে কোন ভিডিওতে যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়া দেখা যায়নি।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের কোন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি।
সূত্র: বিবিসি বাংলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


