বলিউড থেকে হলিউডে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার জন্য। নানা প্রতিকূলতা পেরিয়ে, এমনকি গায়ের রং নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। তবু থেমে থাকেননি এই ‘দেশি গার্ল’। পরিশ্রম ও প্রতিভা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় আবারও অস্কারের মঞ্চে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম একাডেমি পুরস্কার। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপকদের তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে ঘোষিত তালিকায় প্রিয়াঙ্কার পাশাপাশি আছেন রবার্ট ডাউনি জুনিয়র ও অ্যান হ্যাথাওয়ে।
বিষয়টি নিজের ইনস্টাগ্রামেও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে অস্কারের মঞ্চে এটি তাঁর প্রথম উপস্থিতি নয়। এর আগেও ২০১৬ সালে উপস্থাপক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে ভারতীয় তারকাদের মধ্যে ২০২৩ সালে অস্কারের মঞ্চে উপস্থাপনা করতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে।
সে বছর ‘আরআরআর’ ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’ সেরা গানের পুরস্কার জিতে নেয়। অস্কার ছাড়াও আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে একাধিকবার সঞ্চালনা করেছেন প্রিয়াঙ্কা। এর আগে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার ও প্রাইমটাইম এমি পুরস্কারের মঞ্চেও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বছর অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কার পাশাপাশি আরও থাকছেন উইল আর্নেট, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, পল মেসকাল ও গুইনেথ প্যালট্রো।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সম্প্রতি তাঁকে দেখা গেছে অ্যাকশন-থ্রিলার ছবি ‘দ্য ব্লাফ’-এ। সামনে রাকে দেখা যাবে এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘বারাণসী’-তে। এতে তাঁর সঙ্গে থাকবেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ৭ এপ্রিল। পাশাপাশি ‘সিটাডেল’-এর পরবর্তী মৌসুমেও কাজ করবেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


