জুমবাংলা ডেস্ক : ফের অস্বস্তি তৈরি হয়েছে মাছের বাজারে। যোগান মোটামুটি স্বাভাবিক থাকলেও দাম বাড়তি। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতাদের দাবি, গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় বরফের খরচ দ্বিগুণের বেশি বেড়েছে। যার প্রভাব পড়ছে দামে।

Bzar

Advertisement

এদিকে ভরা মৌসুমেও সুখবর নেই ইলিশের মোকামে। নেই পর্যাপ্ত সরবরাহ। এক কেজি ওজনের ইলিশের জন্য গুণতে হচ্ছে ১৫শ’ থেকে ১৭শ’ টাকা। আর ৭-৮শ’ গ্রামের ইলিশের জন্য খরচ হচ্ছে ১২শ’ টাকা পর্যন্ত।

সপ্তাহের ব্যবধানে আবারেও দাম বেড়েছে ডিম ও মুরগির দাম। গত সপ্তাহের চেয়ে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ১০ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ আর এক কেজি লেয়ার মুরগির জন্য গুণতে হচ্ছে ৩২০ টাকা।

ডিমের বাজারেও চড়াভাব কাটেনি। একদিনের ব্যবধানে ৫ টাকার মতো বেড়ে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বিক্রেতাদের দাবি, ভারত থেকে ডিম আমদানির কথা বলা হলেও খুচরা বাজারে তা দেখা যাচ্ছে না।

মাত্র ১৫ হাজার টাকা ইনভেস্ট করে মাসে ইনকাম করে প্রায় ৫০ হাজার টাকা

তবে কিছুটা স্বস্তি আছে গরু ও খাসির মাংসের বাজারে। নতুন করে আর দাম বাড়েনি। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭২০ টাকা আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে গুণতে হবে ১১শ’ টাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.