ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর২ টা ১৫ মিনিট থেকে এ নৌরুটে চলাচল সাময়িকভাবে স্থগিত রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল করবে।
সূত্র জানায়, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, ঝড়ের কারণে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



