যাত্রীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এসি বাসের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নির্ধারিত ভাড়া আসন্ন ঈদুল আজহা থেকেই কার্যকর করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া বিআরটিএ থেকে নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে বিআরটিএ কর্তৃপক্ষ এবং বাসমালিক সমিতির আলোচনা চলছে।’
জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন ঈদে নির্ধারিত ভাড়া কার্যকর করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে গত মার্চ মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, এসি বাসের ভাড়া সরকার নিয়ন্ত্রণ করে না। তবে এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


