জুমবাংলা ডেস্ক : জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে রাজশাহীর এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগের এই নেতার নাম আতিকুর রহমান কালু। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। নগরীর রানীবাজার মুন্সিপাড়ায় তার বাড়ি। তার বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৫১৫ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৪২১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

দুদক

Advertisement

দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে এ মামলা করেছেন। মামলার আসামি আতিকুর রহমান কালু রাজশাহীর একজন ঠিকাদার ও ব্যবসায়ী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ- একযুগ ধরে আতিকুর রহমান কালুসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা একচেটিয়াভাবে রাজশাহীর সিটিহাট ইজারা পেয়ে আসছেন। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রতি বছরই কালু সিন্ডিকেটকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় এ পশুর হাটটি ইজারা দিয়ে আসছে। আঙুল ফুলে কলাগাছ হওয়া কালু এখন রাজশাহী মহানগরীতে দুটি বহুতল ভবন এবং নয়টি প্লটসহ বিপুল সম্পদের মালিক।

দুদকের মামলা সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে দুদক আতিকুর রহমান কালুকে তার সম্পদ বিবরণী দাখিলের চিঠি দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি নিজ নামে মোট ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯১৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখান।

কিন্তু অনুসন্ধানে গিয়ে দুদক দেখতে পায়, তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৩২ টাকার। এখানে তিনি ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৫১৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

অপরদিকে আসামির আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, ২০০৯-১০ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত পারিবারিক ব্যয় বাবদ ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৯০১ টাকা খরচ করেছেন এবং ২ লাখ ৮৬ হাজার ৬৮০ টাকা ঋণ শোধ করেছেন। অর্থাৎ আরও ২ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৮১ টাকা ব্যয় করেছেন। ফলে তার মোট সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১৪ কোটি ৪ লাখ ৭৩ হাজার ১৩ টাকা। এক্ষেত্রে তার আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায় ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৪২১ টাকার। এ দুই অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অন্যদের হাসি থেমে নাই, হিরো আলমের শান্তি নাই !

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু বলেন, ‘অনুসন্ধানের সময় আমি দুদককে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করেছি। তারা কিভাবে কী অভিযোগ পেল, তা আমি বলতে পারব না। তবে একটা নতুন সাততলা ভবন করেছি, সেটা এখনো আয়কর নথিতে দেখানো হয়নি। এবার সেটা দেখানো হবে। তাহলে হয়তো দুদক যে অভিযোগ তুলেছে, সেটা থাকবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.