জুমবাংলা ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১২ প্রার্থীকে শোকজ করা হয়েছে। পহেলা ডিসেম্বরের (শুক্রবার) মধ্যেই তাদের শোকজের জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন

Advertisement

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, মন্ত্রীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গাজীপুর-২ আসনের সংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শোকজ করা হয়েছে।

পাশাপাশি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নরসিংদী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী (ক্রিকেটার) সাকিব আল হাসানকে শোকজ করা হয়।

গাজীপুর-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি, চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু ও লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শোকজ করা হয়েছে।

এর মধ্যে আচরণবিধি ভেঙে অস্ত্রধারীসহ শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এ ছাড়া গাড়িবহর নিয়ে মাগুরা শহরে ঢুকে নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সাকিব আল হাসানকে শোকজ করা হয়েছে।

রণবীর-রাশমিকার ঘনিষ্ঠ রসায়নে সেন্সর

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শোকজ নোটিশ পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা-৬ আসনের কাজী ফিরোজ রশীদ, সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.