জুমবাংলা ডেস্ক : অবৈধভাবে পাখির দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে বন বিভাগ। আইন লঙ্ঘন হলে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

bird-katabon

Advertisement

বুধবার (২১ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় লাইসেন্স গ্রহণ ব্যতীত খামার ও পোষা পাখির দোকান স্থাপনা এবং পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করছে বন বিভাগ।

এ লক্ষ্যে পোষা পাখির দোকান মালিকদের জরুরি ভিত্তিতে পোষা-পাখির দোকান স্থাপনা ও পরিচালনাকারীদের লাইসেন্স গ্রহণের জন্য বলা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২০ এর বিধি ৪ মোতাবেক লাইসেন্স গ্রহণ ব্যতীত কোনো খামারি পোষা-পাখির উৎপাদন, লালন পালন, খামার স্থাপন, ক্রয়-বিক্রয় বা আমদানি-রফতানি করতে পারবেন না বা কোনো পেটশপ পরিচালনাকারী পোষা পাখি ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

লাইসেন্স গ্রহণ ব্যতীত খামার ও পেটশপ স্থাপন এবং পরিচালনা করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি বিধান লঙ্ঘন করলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য, ১৪ আগস্ট বন অধিদফতরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ ও বন উপদেষ্টা রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগকে নির্দেশ দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.