জুমবাংলা ডেস্ক : অনেকগুলো বিয়ে করেছেন শিল্প প্রতিষ্ঠান হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। তিনি এক বউকে ধরে আরেক বউকে ছাড়ে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

Advertisement

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, তার অনেক পারিবারিক সমস্যা, অনেকগুলো বিয়ে করেছে। এক বউকে ধরে আরেক বউকে ছাড়ে। এসব কারণে মনে তাকে ইমব্যালেন্স মনে হয়েছে। সে কারণে তাকে বিকনের একজন ভালো সাইকোলজিস্টের কাছে পাঠানো হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

আদম তমিজী হক এখনো গ্রেপ্তার রয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসার পর মানসিকভাবে ফিট হলে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি চিকিৎসকরা বলেন মানসিক ভারসাম্যহীন, তাহলে কিছু করার নেই। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি করে থাকেন, তাহলে এর পেছনে আরও কেউ আছে কি না, সেটা তদন্ত করে বের করব।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী গুলশানের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা আদম তমিজি হককে গ্রেপ্তার করে। এরপর গাড়িতে করে মিন্টোর রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ সময় হারুন অর রশীদ জানান, ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় আদালত থেকে জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদম তমিজি হক ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। পরে দলীয় শিষ্টাচার বহির্ভূত কাজ করার দায়ে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.