আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ার দর বাড়িয়েছে বলে রিপোর্ট প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে ভারতীয় শেয়ার বাজারে। যার জেরে বড় ধাক্কা খেয়েছে গৌতম আদানির শিল্পগোষ্ঠী। যাদের রিপোর্ট ঘিরে এত হইচই, সেই ‘হিনডেনবার্গ রিসার্চ’ সংস্থার নৈপথ্যে কারা?

গৌতম আদানি

Advertisement

যুক্তরাষ্ট্রে লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিনডেনবার্গ রিসার্চ। ‘ম্যান মেড ডিজাস্টার’ অর্থাৎ, মানুষের জন্য যে বিপর্যয় ঘটে, তা খুঁজে বার করা কাজ এই সংস্থার। কোনও সংস্থার লেনেদেনে অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখে হিনডেনবার্গ।

হিনডেনবার্গ রিসার্চ-এর প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন। কানেকটিকাট বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করেছেন তিনি। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে পড়াশোনা শেষের পর ফ্যাক্টসেট রিসার্চ সিস্টেমস আইএনসি নামে এক সংস্থায় কর্মজীবন শুরু করেন অ্যান্ডারসন। এরপর ২০১৭ সালে হিনডেনবার্গ রিসার্চ-এর প্রতিষ্ঠা করেন অ্যান্ডারসন।

আর্থিক বিপর্যয় খুঁজে বার করা যে সংস্থার কাজ, সেই সংস্থার নামকরণের সঙ্গেও এক বিপর্যয়ের ঘটনা জড়িয়ে রয়েছে। ১৯৩৭ সালের ৬ মে আমেরিকার নিউ জার্সিতে ম্যাঞ্চেস্টার টাউনশিপে অবতরণের সময় আগুন লেগে গিয়েছিল জার্মানির যাত্রিবাহী বিমান ‘এলজেড১২৯ হিনডেনবার্গ’ বিমান। এই দুর্ঘটনা ‘হিনডেনবার্গ বিপর্যয়’ নামে পরিচিত। ওই বিপর্যয়ের ঘটনার নামেই নামাঙ্কিত ‘হিনডেনবার্গ রিসার্চ’।

বিভিন্ন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে সরব হয়েছে হিনডেনবার্গ। ২০১৭ সালে পথচলা শুরুর পর থেকেই একের পর এক সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে হিনডেনবার্গ। কমপক্ষে ১৬টি সংস্থার অনিয়মের কথা ফাঁস করেছে হিনডেনবার্গ। সংস্থার ওয়েবসাইটে এই তথ্য উল্লেখ করা হয়েছে। তবে যে সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করে সাফল্য পেয়েছিল হিনডেনবার্গ, তারা হল যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাণকারী সংস্থা নিকোলা কর্পোরেশন।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে নিকোলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিল হিনডেনবার্গ। তাদের অভিযোগ ছিল, প্রযুক্তিগত বিষয়ে বিনিয়োগকারীদের ঠকিয়েছে নিকোলা। তীব্র গতিতে ছুটছে বৈদ্যুতিক ট্রাক। এমনই একটি ভিডিও প্রকাশ করেছিল নিকোলা। সেই ভিডিওটিকে চ্যালেঞ্জ করে হিনডেনবার্গ। তারা দাবি করে যে, ওই গাড়িটি পাহাড়ের নীচে গড়িয়ে পড়েছিল।

বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে নিকোলার প্রতিষ্ঠাতা ট্রেভর মিল্টনকে দোষী সাব্যস্ত করেছিল একটি মার্কিন আদালত। হিনডেনবার্গ জানিয়েছিল, নিকোলার সাবেক কর্মীদের কাছ থেকে এই প্রতারণার ব্যাপারে তথ্য পেয়েছিল তারা।

সম্প্রতি ভারতের অন্যতম নামী শিল্পগোষ্ঠী আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করে হইচই ফেলে দিয়েছে এই সংস্থা।

হিনডেনবার্গের অভিযোগ, কৃত্রিম ভাবে শেয়ারের দর কয়েক গুণ বাড়িয়ে আদানিরা বিশাল সম্পদ তৈরি করেছেন। এই কায়দায় গত ৩ বছরে আদানির শেয়ার সম্পদের পরিমাণ বেড়েছে ৮০০ শতাংশের বেশি। তবে সব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে পাল্টা মুখ খুলেছে আদানি গোষ্ঠী। তবে এতে বিড়ম্বনা কমেনি আদানিদের।

হিনডেনবার্গের দাবি, এ নিয়ে গবেষণা চালাতে তারা আদানি গোষ্ঠীরই কয়েক জন প্রাক্তন উচ্চপদস্থ কর্তার সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি কয়েক হাজার নথি পর্যালোচনা করেছেন তারা। সব দিক খতিয়ে দেখেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

হিনডেনবার্গের রিপোর্টের জেরে আদানিদের শেয়ারের দাম মুখ থুবড়ে পড়ছে। গত বুধ এবং শুক্রবার আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ারমূল্য কমেছে ৪.১৭ লাখ কোটি রুপিরও বেশি।

যদিও হিনডেনবার্গের রিপোর্ট ‘মিথ্যা, ভিত্তিহীন’ বলে পাল্টা দাবি করেছে আদানি গোষ্ঠী। তাদের ভাবমূর্তি নষ্ট করে লগ্নিকারীদের বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছে এই শিল্পগোষ্ঠী।

ইন্দুবালার টিজার, চমক দিলেন ৭৫ বছরের শুভশ্রী

এরআগে গত বছর এলন মাস্কের নগদে টুইটার কেনা নিয়েও স্বচ্ছতার অভাবের অভিযোগ তোলে হিনডেনবার্গ। তাদের দাবি ছিল, নগদে টুইটার কেনা এবং ক্রমে তা নিয়ে চলা অশান্তিতে সংস্থার শেয়ার দর অন্যায্য ভাবে কমেছে।

সূত্র: আনন্দবাজার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.