Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আদানির বিদ্যুতের দাম ৮১ শতাংশ বেশি
জাতীয়

আদানির বিদ্যুতের দাম ৮১ শতাংশ বেশি

By Tarek HasanFebruary 11, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ভারত থেকে আমদানি করা বিদ্যুতের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল আদানি গ্রুপের বিদ্যুৎ। আদানিসহ ভারতের সরকারি-বেসরকারি পাঁচটি কোম্পানির আটটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। অন্য ভারতীয় কোম্পানিগুলোর গড় দামের তুলনায় আদানির বিদ্যুতের দাম ৮০ দশমিক ৫৭ শতাংশ বেশি। বিপিডিবির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিদ্যুত

ভারতের যে পাঁচটি কোম্পানি থেকে বিপিডিবি বিদ্যুৎ আমদানি করে, সেগুলো হলো এনভিভিএন লিমিটেড, পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া, পিটিসি ইন্ডিয়া লিমিটেড, সেম্বকর্প এনার্জি ইন্ডিয়া লিমিটেড এবং আদানি গ্রুপের আদানি পাওয়ার।

বিপিডিবির প্রতিবেদনে দেখা যায়, আদানি ছাড়া ভারতের অন্যান্য কোম্পানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে খরচ পড়েছে ৪ দশমিক ২২ থেকে ৯ দশমিক ৯৫ টাকা। সেখানে আদানির প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে গুনতে হয়েছে ১৪ দশমিক শূন্য ২ টাকা। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ সরকার ভারতের আটটি বিদ্যুৎকেন্দ্রকে বিদ্যুৎ আমদানি বাবদ ৯ হাজার কোটি টাকার বেশি পরিশোধ করেছে। তার মধ্যে দুটি কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ না নিয়েও পরিশোধ করা হয়েছে ১৫০ কোটি টাকার বেশি। বাকি ছয়টি কেন্দ্র থেকে গত অর্থবছরে বিদ্যুৎ আমদানি করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ আছে, আগের অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে ভারত থেকে আমদানি করা সব বিদ্যুতের দাম বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুৎ আমদানি করতে গড়ে ব্যয় হয়েছিল ৬ দশমিক ১১ টাকা। ২০২২-২৩ অর্থবছরে খরচ হয়েছে ৮ দশমিক ৭৭ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৪৩ দশমিক ৫৩ শতাংশের বেশি।

প্রতিবেদনমতে, ২৫০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এনভিভিএন লিমিটেড ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে ১৮০ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৪২৮ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে। অন্যদিকে ঝাড়খন্ডে আদানি পাওয়ার লিমিটেড থেকে কেনা হয় ১৫৯ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ৮২২ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ। এনভিভিএন লিমিটেডের তুলনায় আদানি গ্রুপ ২০ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ৬০৬ কিলোওয়াট ঘণ্টা কম বিদ্যুৎ সরবরাহ করেছে।

এনভিভিএন লিমিটেডকে পরিশোধ করা হয়েছে ৭৬০ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার ৩৬২ টাকা। অথচ কম বিদ্যুৎ সরবরাহ করা আদানিকে পরিশোধ করা হয়েছে ২ হাজার ২৪১ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩০৮ টাকা।

আপনার মোবাইলটির বৈধতা যাচাই করবেন যেভাবে

এ ব্যাপারে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ভারতের সঙ্গে প্রথম দিকে বিদ্যুৎ আমদানি করার যে চুক্তি করা হয়েছিল, সেখানে বাংলাদেশ লাভবান হয়েছিল। আদানির সঙ্গে করা চুক্তিটিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি; যার মাশুল এখন বাংলাদেশকে দিতে হচ্ছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৮১ আদানির দাম, বিদ্যুতের বেশি শতাংশ
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
EC

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

February 5, 2026
নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

February 5, 2026
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

February 5, 2026
Latest News
EC

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.