চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই সেখানে পৌঁছায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করেছে।

আদ-দ্বীন

Advertisement

বুধবার (২৭ মে) দুপুরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের এক সদস্য গণমাধ্যমকে জানান, তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঘটনাস্থলে উন্নত প্রযুক্তির ডিভাইস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, যেসব কক্ষে নবজাতকরা মৃত্যুবরণ করেছে, সেসব কক্ষে কোনো ধরনের বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না, এবং ছড়ালে তার ধরন ও মাত্রা নির্ধারণের চেষ্টা চলছে।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে থাকা ছয় নবজাতকের মৃত্যু হয়। তবে তাদের দাবি, এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা। অন্যদিকে, নিহত শিশুদের স্বজনদের অভিযোগ, ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে গ্যাস লিকেজ হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.