স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার সাভারের নারী উদ্যোক্তা এবং নিউ পার্সনা বিডি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুল ইসলাম সুমি।

সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। ঢাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচবার পুরস্কারপ্রাপ্ত হয়েছেন।
ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় জান্নাতুল ইসলাম সুমি বলেন, মুসলিম জাহানের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা। সমাজ থেকে দূর হোক ধনী-গরিবের বৈষম্য। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক সকল শ্রেণি-পেশার মানুষ।
তিনি আরও বলেন, ঈদের আনন্দে এক কাতারে শামিল হোক ধনী, গরিব, ফকির ও মিসকিন। সবাই পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নিক ভালোবাসা ও সম্প্রীতি।
দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া কামনা করে তিনি বলেন, আমি যেন আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে ঈদ কারও একার নয়—ঈদের আনন্দ সবার। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবেশী ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শেষে তিনি দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঈদ মোবারক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


