জুমবাংলা ডেস্ক : নতুন চার উপদেষ্টার শপথ নেওয়ার পর বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

Advisory Council

Advertisement

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গভবনে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়া চার উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।

গত ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। তবে তিনজন উপদেষ্টা বিধান রঞ্জন রায়, ফারুক-ই-আজম ও সুপ্রদীপ চাকমা ওই দিন ঢাকায় না থাকায় তাঁরা পরে শপথ গ্রহণ করেন। নতুন চারজন উপদেষ্টা শপথ নেওয়ায় সদস্য সংখ্যা হলো ২১ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.