আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও সুপ্রতিবেশীসুলভ আচরণের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কাবুল ও ইসলামাবাদ যেন মতপার্থক্য সংযত ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান করে।

আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি পবিত্র রমজান মাসের সংযম ও ইসলামি সংহতির গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে গঠনমূলক সংলাপই হতে পারে সর্বোত্তম পথ।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কাবুল ও ইসলামাবাদের মধ্যে সংলাপ সহজতর করা, পারস্পরিক বোঝাপড়া গভীর করা এবং সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তেহরান প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত। মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতেও আগ্রহী ইরান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগেও সীমান্ত উত্তেজনা বাড়ার সময় একই ধরনের প্রস্তাব দিয়েছিল তেহরান। বর্তমান পরিস্থিতিতেও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিচ্ছে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


