পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার (১৮ মার্চ) দেশটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রমজান মাসের সমাপ্তি ঘোষণা করা হয়।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ফারাহ, হেলমান্দ ও ঘোরসহ দেশের বেশ কয়েকটি প্রদেশের বহু মানুষ পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ দেখতে পেয়েছেন। সাধারণ মানুষের এ চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে আফগানিস্তানের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবারকে আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, পবিত্র এ উৎসব উপলক্ষে দেশটিতে বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম তোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, আফগান সরকার ঈদুল ফিতর উপলক্ষে বুধবার ৪ হাজার ৫৯৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে এবং আরও ৪ হাজার ৪০৭ জন বন্দির সাজা হ্রাস করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


