স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত শুরুর পর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে তাদের মুখোমুখি টাইগাররা। যদিও আজকের ব্যাটিং ব্যর্থতায় রানের খাতা বেশি লম্বা করতে পারেনি বাংলাদেশ দল। দিনশেষে হেরেও যায় ম্যাচটি।

তারপরও এই ম্যাচে সপ্তম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন বাংলাদেশের আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। এতে ভেঙে যায় মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজার ১৫ বছর আগের পুরনো রেকর্ড।

Advertisement

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে ৫৪ রানের জুটি গড়েছিলেন আশরাফুল ও মাশরাফি। আজ প্রোটিয়াদের বিপক্ষে সপ্তম উইকেটে ৮৬ রান করে আশরাফুল-মাশরাফির পুরনো রেকর্ড ভাঙলেন আফিফ-মিরাজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে আফিফ-মিরাজের জুটিটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ রান হিসেবে লিপিবদ্ধ হলো। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। -বাসস।

সাকিবের পরিবারের জন্য বড় দুঃসংবাদ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.