স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গত মাসে মাত্র ১১ ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছিলেন। স্বল্প সময়ের এই সফরে মার্টিনেজকে দেখার সুযোগই পাননি সাধারণ ভক্ত-সমর্থকরা। এবার হয়তো আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের সেই আক্ষেপ মিটতে যাচ্ছে। কারণ, মার্টিনেজের পর এবার বাংলাদেশে আসতে পারেন আরেক বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এমনটাই গুঞ্জন রয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।

ডি মারিয়া

Advertisement

মঙ্গলবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের বরাতে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কিছুদিন আগে এমি মার্টিনেজকে কলকাতায় আনা স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত এবার বিশ্বকাপ ফাইনালের গোলদাতাকে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছেন। এমনটা শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানাননি শতদ্রু।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পুরো কাতার বিশ্বকাপে নজর কেড়েছেন এই ফুটবলার। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো অক্টোবরে শেষদিকেই কলকাতায় দেখা যেতে পারে ডি মারিয়াকে। যদিও এখন দিনক্ষণ চূড়ান্ত করেননি এই তারকা ফুটবলার। তবে ধারণা করা হচ্ছে আগামী ২১-২৬ অক্টোবরের মধ্যে যেকোনো সময় কলকাতায় পা রাখতে পারেন ডি মারিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, বাংলাদেশের ভক্তদের জন্যও আছে সুখবর। কলকাতায় আসার আগে কিংবা পরে অল্প সময়ের জন্য হলেও বাংলাদেশে আসতে চান ডি মারিয়া। আর সত্যি যদি তেমনটি হয় তাহলে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলারকে দেখার সুযোগ পাবেন এদেশের ফুটবলপ্রেমীরা।

সৌদি ক্লাব নেইমারকে বার্সায় ফেরানোর ব্যবস্থা করছে

এর আগে, গত ৩ জুলাই ১১ ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। সফরের অংশ হিসেবে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ। বিদায়বেলায় ইনস্টাগ্রামে বাংলাদেশ সফরের ছবি পোস্ট করে নিজের অনুভূতি জানাতেও ভোলেননি এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। ডি মারিয়া

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.