Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ওসিদের পর এবার সব ইউএনও-কে বদলির নির্দেশ
জাতীয় জাতীয় সংসদ নির্বাচন

ওসিদের পর এবার সব ইউএনও-কে বদলির নির্দেশ

By Sibbir OsmanDecember 2, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর এবার সব উপজেলা নির্বাহী অফিসারকেও (ইউএনও) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বদলির প্রথম ধাপে ওসিদের বেলায় বর্তমান কর্মস্থলে চাকরির সময় নির্ধারণ করা হয়েছে ছয় মাস, আর ইউএনওদের বেলায় তা করা হয়েছে এক বছর। অর্থাৎ একই উপজেলায় যারা এক বছর কিংবা এর বেশি সময় ধরে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, প্রথম ধাপে তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন

Advertisement

বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান ওই নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় এই বদলির নির্দেশনা দিলো ইসি।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে এক বছরের অধিক চাকরির সময় সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে কমিশনে পাঠানো প্রয়োজন।

এর আগে, দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে যেসব থানার ওসিরা বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় আছেন, তাদের অন্য জেলায় বা অন্য কোনও থানায় বদলির নির্দেশ দিয়েছে কমিশন।

এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান ও পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের পরপরই ইসির পক্ষ থেকে এই বদলির প্রস্তাবনা আসে।

অবশ্য নির্বাচন কমিশন আগেই বলেছিল, নির্বাচন উপলক্ষে তারা প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীতে বদলির উদ্যোগ নেবে না। সুনির্দিষ্টভাবে কোনও অনিয়ম ও অত্যাবশ্যক হলেই কেবল বদলির চিন্তা করবে।

ফের সম্পর্ক ভাঙল আরবাজ খানের

উল্লেখ্য, সর্বশেষ ২০০১ সালের নির্বাচনের আগে এভাবে ওসিদের ঢালাও বদলি করা হয়েছিল। ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমান দায়িত্ব নেওয়ার পরপরই এ বদলির আদেশ দেওয়া হয়েছিল। এরপর তিনটি সংসদ নির্বাচন গেলেও এভাবে ঢালাও বদলি হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

July 18, 2026
Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

July 18, 2026
রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

July 18, 2026

Latest News

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

প্রবাসী কার্ড

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

PM

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

মির্জা ফখরুল

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Air-quality

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

গ্যাস সরবরাহ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa