আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, জনগণের জন্য জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। নারীরা যখন নিরাপদ গণপরিবহন পায় না, তখন তাদের চলাচল কঠিন হয়ে ওঠে। এই সমস্যা দূর করতে ঢাকার রাস্তায় নামানো হবে ইলেকট্রিক বাস, যার চালকরাও হবেন নারী।
এছাড়া, রাজধানীর যানজট কমানো এবং যাত্রীসেবা নিশ্চিত করার জন্য মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও আলোচনা হয়েছে। এটি জনগণের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
পাশাপাশি দেশের আন্তঃনগর যোগাযোগ আরও দ্রুত ও সহজ করার লক্ষ্যে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


