Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আগামীর রাষ্ট্র ৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতে চলবে : সালাহউদ্দিন
জাতীয়

আগামীর রাষ্ট্র ৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতে চলবে : সালাহউদ্দিন

By Mynul Islam NadimFebruary 13, 20262 Mins Read

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ৩১ দফা ও জুলাই সনদের ওপর ভিত্তি করেই আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন

Advertisement

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বহুল প্রত্যাশিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। নির্বাচন নিয়ে দেশি ও বিদেশি পর্যবেক্ষকরা সন্তুষ্ট। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শতভাগ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভোট দেওয়ার পাশাপাশি যারা কেন্দ্র পাহারা দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে। ৩১ দফা ও জুলাই সনদের মতো রাজনৈতিক দলিলের ওপর ভিত্তি করে আগামীর রাষ্ট্র পরিচালনা করা হবে। আজ বিকেলেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। এরপর শুরু হবে সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এ পর্যন্ত ২৯৫টি আসনে পাওয়া বেসরকারি ফলাফলে ২০৯টি আসনে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ ছাড়া ৭৮টিতে জয় পেয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থীরা। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১০টি আসনে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এ দুই আসন থেকেই বিজয়ী হয়েছেন। বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল জামায়াতের আমির ড. শফিকুর রহমান জয় পেয়েছেন ঢাকা-১৫ আসনে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আরও জয় পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এনসিপির নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

এদিকে আলোচিতদের মধ্যে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও শিশির মনির এবং এনসিপির সারজিস আলম। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও পরাজিত হয়েছেন। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পরাজিত করেছেন এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারীকে। ঢাকা-১৩ আসনে হেরেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক। চট্টগ্রাম-১১ আসনে জিতেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। পটুয়াখালী-৩ আসনে জয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর।

অন্যান্য আসনের মধ্যে কক্সবাজার-১ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এবং কক্সবাজার-২ আসনে জামায়াতের হামিদুর রহমান আজাদ এগিয়ে আছেন। কুমিল্লা-১ আসনে এগিয়ে আছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তবে নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনো আনুষ্ঠানিক চূড়ান্ত ফল ঘোষণা সম্পন্ন হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa