আইন উপদেষ্টা হওয়ার আগে শেখ হাসিনার সমালোচনার কারণে নিজেকে অত্যন্ত জনপ্রিয় বলে উল্লেখ করেছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, তখন মানুষ তাঁকে “মাথায় তুলে নাচত”।

জনপ্রিয়

Advertisement

সোমবার (২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার পর বিভিন্ন মানুষের কথা শুনে তিনি গভীরভাবে ব্যথিত ও হতাশ হয়েছেন। নিজের উপদেষ্টা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে তিনি সারাদিন শেখ হাসিনার সমালোচনা করতেন—কোনটি ভুল, কোনটি খারাপ—এই কথাগুলো বললেই মানুষ তাকে বাহবা দিত। সেই সময় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ।

কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, “এখন সারাদিন কাজ করি। গতকাল রাতে দুবাই থেকে মিটিং করে ফিরে রাত আড়াইটা পর্যন্ত কাজ করেছি। সকালে সাড়ে সাতটা থেকেই আবার কাজে বসেছি। চোখ জ্বলছে, মাথা ব্যথা করছে। সারাদিন কাজ করি, আর সারাদিন গালি শুনি।”

তবে এই কষ্টের মাঝেও কিছু ইতিবাচক প্রাপ্তির কথা তুলে ধরেন তিনি। তার ভাষায়, সবচেয়ে বড় প্রাপ্তি হলো ফয়জুল কবিরের মতো কিছু মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাওয়া।

তিনি বলেন, যখন তারা আমলাতন্ত্রের দুর্বলতা, দেশপ্রেমের ঘাটতি কিংবা দায়িত্ববোধের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেন, তখন ফয়জুল কবিরের মতো মানুষের সংস্পর্শ তাদের নতুনভাবে ভাবতে শেখায়। আসিফ নজরুল আরও বলেন, যদি তাকে ফয়জুল কবিরের বইয়ের পরিবর্তে তার ব্যক্তিত্ব ও মানুষ হিসেবে পরিচয় তুলে ধরতে বলা হতো, তাহলে তিনি অনেক বেশি আনন্দ পেতেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.