Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তেজগাঁওয়ে আগুনে ক্ষ‌তিগ্রস্তদের ঘু‌রে দাঁড়া‌তে ব্যবস্থা নিচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

তেজগাঁওয়ে আগুনে ক্ষ‌তিগ্রস্তদের ঘু‌রে দাঁড়া‌তে ব্যবস্থা নিচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

By Shamim RezaJanuary 14, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এটা একটা দুর্ঘটনা। এ ঘটনায় ক্ষ‌তিগ্রস্তরা যা‌তে ঘু‌রে দাঁড়া‌তে পা‌রেন আমরা সেই ব্যবস্থা করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

রবিবার (১৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে আগুনে পোড়া মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এখা‌নে কতগু‌লো গ‌রিব মানু‌ষের বাস ছিল। তা‌দের সহায় সম্বল নি‌য়ে এখা‌নেই থাক‌ত। তা‌দের বা‌ড়ি-ঘর পু‌ড়ে গে‌ছে, এটা আস‌লেই এ‌কটা মর্মা‌ন্তিক দৃশ‌্য। এখন এই মানুষগু‌লো আবার ঘু‌রে দাঁড়া‌তে পা‌রে সেটার জন‌্য আমা‌দের সরকার এবং আমরা চেষ্টা কর‌ছি।’

মন্ত্রী বলেন, ‘আপনারা দে‌খে‌ছেন আগু‌নের ঘটনায় দু‌টি মৃত‌্যুও হ‌য়ে‌ছে। আমরা সেই অনাকাঙ্ক্ষিত মৃত‌্যুর জন‌্য সম‌বেদনা প্রকাশ কর‌ছি। এই দ‌রিদ্র মানুষগু‌লো যা‌তে তা‌দের এই অবস্থা থে‌কে ঘু‌রে দাঁড়া‌তে পা‌রেন আমরা সেই ব‌্যবস্থা কর‌ছি।’

এক প্রশ্নের জবা‌বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ড হ‌য়ে‌ছে, এটা একটা দুর্ঘটনা। এখা‌নে কেউ কিছু ক‌রে‌ছে কি না (নাশকতা) সেটা তদন্ত হ‌বে। য‌দি কেউ ম‌নে ক‌রে এখা‌নে কিছু ঘটা‌নো হ‌য়ে‌ছে, তাহ‌লে তদন্তের পর বেরিয়ে আসবে। ফায়ার সা‌র্ভিসের তদন্ত ‌রি‌পোর্ট পাওয়ার পর সব পরিষ্কার হওয়া যা‌বে।’

এখা‌নে তিন শতাধিক প‌রিবার বসবাস কর‌ত। তারা সবাই ক্ষ‌তিগ্রস্ত। তা‌দের খাওয়া-দাওয়ার ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে। কম্বল এবং কাপ‌ড়ের ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে। আপাতত থাকার কোনো রকম একটা ব‌্যবস্থা হ‌য়ে‌ছে; আমরা এটা‌কে আরও সুন্দর ব‌্যবস্থা করব।

অনেকে অভি‌যোগ তুল‌ছেন আপনারা যে সহ‌যো‌গিতা কর‌ছেন এটা ঠিকমতো তাদের কাছে যাচ্ছে না। এমন প্রশ্নের জবা‌বে আসাদুজ্জামান খান ব‌লেন, ‘আমা‌দের ক‌মিশনার একটা তালিকা তৈরি ক‌রে‌ছেন। আমা‌দের লোকাল নেতারা ও পু‌লিশ প্রশাসন এটা দেখা‌শোনা কর‌ছেন। যা‌তে ক্ষ‌তিগ্রস্ত মানুষ ঠিকমতো সাহায‌্য সহ‌যো‌গিতা পায়, আমরা সেটা লক্ষ‌্য রাখ‌বো।

পৃথিবীর নিচে খোঁজ মিলল রহস্যময় এক জগতের

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। এতে দুজন দগ্ধ হয়ে মারা যান। আরও দুজন দগ্ধ হন এবং তারা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa