কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গবেষণা প্রকল্পের জন্য ২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫২০ টাকা গবেষণা অনুদান বরাদ্দ পেয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আওতাধীন ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি) প্রকল্পের মাধ্যমে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রান্ট (আরডিজি) হিসেবে ২ বছর মেয়াদি প্রকল্পটি অনুমোদিত হয়েছে।
ইউজিসি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত আরডিজি পারফরমেন্স কনট্রাক্ট অনুযায়ী, এ গবেষণা প্রকল্পের শিরোনাম হলো: Agri-VoiceLink: A Hybrid Conversational AI Platform to Enhance Agricultural Market Efficiency in Bangladesh।
এই প্রকল্পের প্রধান গবেষক (তৃতীয় পক্ষ) হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং প্রফেসর ড. নার্গিস আকতার।
এই গবেষণা প্রকল্পের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কথোপকথনভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কৃষি বাজার ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, কৃষকদের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং বাজার সংযোগ শক্তিশালী করার লক্ষ্যে কার্যকর সমাধান উদ্ভাবনের প্রত্যাশা করা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগের জন্য ইউজিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং আশা প্রকাশ করেছে যে, এই প্রকল্প দেশের কৃষি ও প্রযুক্তি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


