বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জাইমা রহমান।

শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।
উত্তীর্ণদের মধ্যে জাইমা রহমানও রয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি জানান, তিনি দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন এবং আল্লাহর রহমতে সফলভাবে উত্তীর্ণ হন।
জানা যায়, এবারের পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তিন ধাপে—এমসিকিউ, লিখিত ও মৌখিক। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করলে প্রার্থীরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন এবং দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



