Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত : রিজভী
জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত : রিজভী

By Mynul Islam NadimMay 29, 20262 Mins Read

অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এবারের কোরবানির পশুর হাটগুলোতে চাঁদাবাজি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা

Advertisement

শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী জানান, কোনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাতারাতি সম্ভব নয়—বিদেশেও তা হয় না। তবে সরকার এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা রাখছে, সেটিই মূল বিবেচ্য বিষয়।

তিনি আরও বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশংসনীয় কাজ করেছে। বিকেলের মধ্যেই বিভিন্ন পাড়া-মহল্লা ও সড়ক থেকে বর্জ্য সরিয়ে ফেলা হয়েছে, যা অতীতে সাধারণত দেখা যেত না। এতে বোঝা যায়, প্রশাসন বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

রিজভী উল্লেখ করেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনাও সবাই অবগত। প্রধানমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত দ্রুত ও ন্যায়সংগত বিচার সম্পন্ন করবে।

তিনি বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারের কোনো ভুল থাকলে তা সমালোচনার মাধ্যমে তুলে ধরা যেতে পারে। তবে চক্রান্ত, ষড়যন্ত্র বা উসকানিমূলক বক্তব্য জনগণ ভালোভাবে গ্রহণ করে না এবং ভবিষ্যতেও করবে না। এ সময় তিনি গঠনমূলক রাজনৈতিক সমালোচনার আহ্বান জানান।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার সকাল ১১টায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলে জানান রিজভী। তিনি বলেন, এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় দলটির পক্ষ থেকে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আইনশৃঙ্খলা
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

June 26, 2026
মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

June 26, 2026
minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

June 26, 2026

Latest News

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa