মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার (১০ মার্চ) বলেছেন, আজ ইরানের বিরুদ্ধে হবে “সবচেয়ে তীব্র হামলার দিন।” ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

হেগসেথ আরও বলেন, ইরান মারাত্মকভাবে পরাজিত হয়ে যাচ্ছে। তার দাবি, গত ২৪ ঘণ্টায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা এ পর্যন্ত সবচেয়ে কম।
এদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে। হামলার কারণে দেশটির বিভিন্ন শহর কেঁপে উঠেছে।
তেহরানে অবস্থানরত আল–জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ইসফাহান, তাবরিজ ও আহভাজসহ দেশের অন্যান্য এলাকায় হামলার খবর পাওয়া গেছে। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।
ইরান সরকার বার্তায় জানিয়েছে, পাল্টা হামলা অব্যাহত থাকবে। তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে কোনো যুদ্ধবিরতি সম্ভব নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


