জাহিদ ইকবাল : রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সপরিবারে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ, বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ এবং ব্যবসায়ী মহলের সম্মানে এই বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর হাতে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের এই মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


