Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আজ কখন কোথায় কোন দলের সমাবেশ
রাজনীতি

আজ কখন কোথায় কোন দলের সমাবেশ

By Shamim RezaOctober 28, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকার পতনের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আজ। আশপাশে সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সমমনা ১২টি দল। একই দিন পাল্টা শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যেকোনো সহিংসতা ঠেকাতে তারা প্রস্তুত বলে জানিয়েছে।

আওয়ামী লীগ ও বিএনপি

তবে শান্তিপূর্ণ কোনো সমাবেশে বাধা দেবে না অনুমতি পেয়ে বিএনপি আজ দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ করবে বিএনপি। অন্যদিকে, দুপুর ২টার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ হবে। এ ছাড়াও শাপলা চত্বরে মহাসমাবেশ করার বিষয়ে অনড় জামায়াতে ইসলামী।

গতকাল সন্ধ্যায় জামায়াত নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, শাপলা চত্বরেও তাঁরা মহাসমাবেশ করবেন। সে প্রস্তুতি তাঁরা নিয়েছেন। এর আগে গতকাল সকালে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।
এদিকে, যুগপৎ আন্দোলনের শরিকরা জানিয়েছে, দুপুর ২টায় তাদের সমাবেশ শুরু হবে।

Advertisement

বেশির ভাগ দল নয়াপল্টনের আশপাশের সড়কে সমাবেশ করবে। দলগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট দুপুর ২টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোটের পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতন্ত্র বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর ১২টায় সমাবেশ করবে। গণফোরাম ও পিপলস পার্টির উদ্যোগে মতিঝিলের নটর ডেম কলেজের কাছে গণফোরাম চত্বরে সমাবেশ হবে দুপুর ১২টায়। এলডিপি বিকেল ৩টায় পূর্ব পান্থপথে এফডিসির কাছে দলীয় কার্যালয়ের সামনে, বিকেল ৪টায় লেবার পার্টি পুরানা পল্টন মোড়ে, সকাল ১১টায় গণ অধিকার পরিষদ (নূর) বিজয়নগর পানির ট্যাংকের কাছে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) পুরানা পল্টন কালভার্ট রোডে বিকেল ৩টায় ও এনডিএম মালিবাগ মোড়ে সকাল ১১টায় সমাবেশ করবে।

রক্তচোষা ছারপোকা থেকে বাঁচতে যা করবেন

এ ছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে না থেকেও তাদের দাবির সঙ্গে একমত হয়ে বিকেল ৩টায় বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এবি পার্টি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa