দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং আশপাশের গাছের ডালপালা কাটার জন্য আজ শনিবার (০২ মে) সকাল ৮টা থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ দফতরের ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের পাশাপাশি গাছের শাখা-প্রশাখা অপসারণ করা হবে। এ কারণে ফিডারটির আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর আওতাভুক্ত এলাকাগুলো হলো—কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কাজের স্বার্থে সাময়িক এ বিদ্যুৎ বিঘ্ন ঘটবে এবং এতে সাধারণ মানুষের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


