২০২৬ সালের বিশ্বের আকাশে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আজ ১৬ ফেব্রুয়ারি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২০২৬ সালের প্রথম এই সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে। তবে বাংলাদেশ থেকে এটি দৃশ্যমান হবে না। গ্রহণটি দেখতে পাওয়া যাবে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে।
আইএসপিআর আরও জানিয়েছে, গ্রহণটি চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে এ দেশ থেকে এটি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি প্রত্যক্ষ করা যাবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।
জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে এবং ছোট দেখায়, তখন এটি সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না। ফলে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল আংটির মতো বলয় দেখা যায়, যা মাঝখানে অন্ধকার ও বাইরে আলোর আভা সৃষ্টি করে। এই ঘটনাকেই বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বলয়গ্রাসের সময়ও পূর্ণগ্রাসের মতোই একটি ‘ছায়া ফেলা পথ’ তৈরি হয়। এই পথে থাকা পৃথিবীর অঞ্চলগুলো থেকে সূর্যগ্রহণ সম্পূর্ণভাবে দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


