ফ্রান্সের অপেশাদার ফুটবলে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। এক ম্যাচেই দেখানো হয়েছে ২৪টি লাল কার্ড! মারামারি, বিশৃঙ্খলা আর পুলিশের হস্তক্ষেপে কলঙ্কিত হয়ে গেল একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ।

মরবিহাঁ অঞ্চলের দ্বিতীয় স্তরের লিগে অ্যাভেনির দ্য গুইলিয়ে ও ইনডিপেনডেন্ট দ্য মোরঁর মধ্যকার ম্যাচটি শেষ হয়েছিল ২-২ ড্রয়ে। কিন্তু আসল নাটক শুরু হয় শেষ বাঁশির পর।
দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। যা দ্রুতই রূপ নেয় ব্যাপক সংঘর্ষে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে খেলোয়াড়রাও এতে জড়িয়ে পড়েন। এমনকি এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে পড়েন নিজের ছেলেকে রক্ষা করতে। যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
সংঘর্ষে হাতাহাতির পাশাপাশি মাথায় আঘাত করার মতো ঘটনাও ঘটে। উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকেই লাল কার্ড দেখানো হয়। যার মধ্যে ১৩ জন গুইলিয়ে ও ১১ জন মোরঁর খেলোয়াড়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারামারির সময় কিছু অংশগ্রহণকারী লাঠিও ব্যবহার করেছিলেন। পরে জাতীয় পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এই ঘটনার তদন্ত শুরু করতে যাচ্ছে আঞ্চলিক শৃঙ্খলা কমিটি। ধারণা করা হচ্ছে, দুই ক্লাবের ওপরই কঠোর শাস্তি আসতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


