স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে দাপটের সাথে হারিয়ে বিশ্বকাপটা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর টানা ৬ ম্যাচে বেশ বাজেভাবে হেরেছে টাইগাররা। ইতোমধ্যে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের।

বিশ্বকাপ

Advertisement

বাংলাদেশ প্রথম ম্যাচের পর খেই হারালেও আফগানিস্তান ঠিকই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পাশাপাশি সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান এবং শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিয়েছে আফগানরা। নেদারল্যান্ডসকে হারিয়ে তুলে নিয়েছে চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ জয়। বিশ্বকাপে মহাকাব্যিক পারফরম্যান্স দেখাতে থাকা আফগানিস্তানকেই এখন হাতছানি দিচ্ছে সেমিফাইনাল।

বিশ্বকাপে ৭ ম্যাচের মধ্যে ৪টিতে জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে আফগানিস্তান। বাকি ২ ম্যাচের মধ্যে ২টি বা ১টিতে জিতলেও সেমির সম্ভাবনা থাকবে আফগানদের। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে যেন বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারকেই মনে হচ্ছে সবচেয়ে বড় অঘটন। বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ সমর্থকদের মুখে প্রায়ই শোনা গেছে এমন কথা। এবার ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও বললেন সমর্থকদের সেই কথাই। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়কে সবচেয়ে বড় অঘটন বলে আখ্যা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে একটি বার্তা দিয়ে আকাশ লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা ইতোমধ্যে সেরা চারে চলে যেত।’

৮১ রানেই অল-আউট বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৬ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাব নিকাশ মেলাতে। অন্যদিকে আফগানিস্তান চাইবে সেমিফাইনালের পথে আরও একটু এগিয়ে যেতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.