দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর চ্যাম্পিয়ন হওয়ার পর শনিবার (৪ এপ্রিল) নিজের ফেসবুক স্ট্যাটাসে জয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

তিনি লেখেন, ‘এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি এ স্বপ্ন ভেঙে জেগে উঠতে চাচ্ছি না। আমি প্রতি মুহূর্তে আমার হৃদয়ের খুব কাছে এই সর্বোচ্চ সম্মানটি বহন করছি।’
বিদুষী বর্ণিতা আরও লেখেন, সবচেয়ে সুন্দর এই যাত্রার শুরুটা এতোটা সহজ ছিলো না। আমি সকলের ভালোবাসায় অভিভূত এবং প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। আশা করি, আমি এই উপাধির দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবো।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো গ্র্যান্ড ফিনালের মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


