সৌদি প্রো লিগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। শিরোপা দৌড়ে থাকা আল আহলির দুই ফুটবলার অভিযোগ করেছেন, রেফারিরা নাকি রোনালদোর দল আল নাসরকে সুবিধা দিচ্ছেন এবং তাকে লিগ শিরোপা জেতানোর চেষ্টা চলছে। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন সৌদি সাংবাদিক তুর্কি আল আজমি।

আল আহলির দুই খেলোয়াড়ের দাবি, রেফারিং সিদ্ধান্তে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং লিগ কর্তৃপক্ষ কোনোভাবে রোনালদোকে চ্যাম্পিয়ন বানাতে চায়। তাদের মতে, এটি অন্যান্য ক্লাবের প্রতি অবিচার এবং প্রতিযোগিতার মান ক্ষুণ্ন করছে।
আল আহলির ফুটবলার গালেনো অভিযোগ করে বলেন, শিরোপা যেন আগেই নির্ধারিত—এমন আচরণ করা হচ্ছে, যা তাদের ক্লাবের জন্য অপমানজনক। তার মতে, নির্দিষ্ট একজন খেলোয়াড়কে ট্রফি দেওয়ার জন্য পুরো প্রতিযোগিতা প্রভাবিত করা হচ্ছে।
অন্যদিকে সতীর্থ ইভান টনি বলেন, রেফারির সঙ্গে পেনাল্টি নিয়ে প্রশ্ন তুললে তাকে এএফসি চ্যাম্পিয়নস লিগে মনোযোগ দিতে বলা হয়, যা তিনি অস্বাভাবিক বলে মনে করেন। তিনি আরও বলেন, এ বিষয়ে আরও কথা বলতে চান, তবে পরিণতির কারণে সতর্ক থাকতে হচ্ছে।
তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তুর্কি আল আজমি। তার মতে, সৌদি প্রো লিগে আল নাসরকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ সত্য নয়। তিনি স্পষ্ট করে বলেন, কেউ রোনালদোকে ট্রফি উপহার দিচ্ছে না এবং বাস্তবে সৌদি আরবে কেউই চায় না রোনালদোর দল শিরোপা জিতুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


