ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এমন আলোচনার মধ্যে দেশটির সম্প্রচারমাধ্যম ‘আল আলম টিভি’ জানিয়েছে, তিনি শিগগিরই ভাষণ দেবেন।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শিগগিরই ভাষণ দেবেন। এটি কয়েক মিনিটের মধ্যেই হতে পারে।
এদিকে, ইসরায়েলি সম্প্রচারসাধ্যম চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানে সামরিক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা মারা গেছেন।
গুরুত্বপূর্ণ দুয়েকটি সূত্রের মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত হয়েছে, শনিবার ইসরায়েলি বিমান হামলায় খামেনি ‘সম্ভবত নিহত’ হয়েছেন।
তবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনি এখনো জীবিত আছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আরাঘচি বলেন, হামলায় ইরানের দুই কমান্ডার নিহত হয়েছেন।
আমার জানা মতে, আয়াতুল্লাহ আলী খামেনিও বেঁচে আছেন। ইরানি শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সবাই বেঁচে আছেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে রয়েছেন। আমরা পরিস্থিতি মোকাবিলা করছি, সবকিছু ঠিক আছে।
শনিবা সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। একই সঙ্গে কাতার, বাহরাইন, আমিরাত, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিশেষ করে ইরানের পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় আহত হয়েছে ৬০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


