এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল উপহার দিয়েছেন দর্শকপ্রিয় ও ব্যবসাসফল অনেক সিনেমা। দীর্ঘদিন ধরে তিনি নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় না করলেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে তাকে তেমন দেখা যায় না।

যদিও চলচ্চিত্র অঙ্গনে সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় ডিপজল। আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পবিত্র জুম্মা উপলক্ষে তিনি সবার জন্য দোয়া ও শুভেচ্ছা জানান। পোস্টে ডিপজল লেখেন, “পবিত্র জুম্মার দিনে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়েত দিন এবং শান্তিতে রাখুন। জুম্মা মোবারক।”
তার এই বার্তাটি মুহূর্তের মধ্যেই ভক্ত ও অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেকেই লাইক ও মন্তব্যের মাধ্যমে ‘আমিন’ জানিয়ে জুম্মার শুভেচ্ছা বিনিময় করেন।
১৯৬২ সালের এইদিনে জন্মগ্রহণ করেন ডিপজল। ‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


