Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার আল্লাহর কসম, জনগণের একটা টাকার ওপরেও আমরা হাত বসাব না : জামায়াত আমির
রাজনীতি স্লাইডার

আল্লাহর কসম, জনগণের একটা টাকার ওপরেও আমরা হাত বসাব না : জামায়াত আমির

By Shamim Rezaজানুয়ারি 24, 20262 Mins Read

এবার দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম, জনগণের একটা টাকার উপরেও আমরা হাত বসাব না। মহান আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, সর্বস্তরের দুর্নীতিকে আমরা মাটির নিচে গেড়ে দেব। চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ওপর সহ্য করা হবে না।

জামায়াত আমির

Advertisement

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন। ডা. শফিকুর রহমান চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সতর্ক করে বলেন, ‘ভয় পেও না, তওবা করে ফিরে এসো। আমরা তোমাদের হাতেও সম্মানের কাজ ও রুজি তুলে দেব। কিন্তু অন্যায়ের সঙ্গে কোনো আপস হবে না।’

বগুড়াকে উত্তরবঙ্গের ‘রাজধানী’ উল্লেখ করে জামায়াতের আমির ঘোষণা দেন, ‘আল্লাহ চাইলে আগামীতে ক্ষমতায় গেলে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। একইসঙ্গে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উত্তরের মানুষের যাতায়াতের সুবিধার্থে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে।’ বগুড়ার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জামায়াত আমির বলেন, ‘বগুড়ার গুরুত্ব সব সময়ই অপরিসীম। ক্ষমতায় এলে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট চালু করা হবে। এছাড়া বগুড়ার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে।’

বিচার বিভাগ নিয়ে নিজের অবস্থানের কথা স্পষ্ট করে জামায়াত আমির বলেন, ‘আমরা কথা দিচ্ছি, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না। আদালত দেখবে না কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, আর কে এমপি। অপরাধ করলে প্রেসিডেন্ট হলেও তিনি অপরাধী। আদালত শুধু দেখবে ব্যক্তিটি অপরাধী কি না, সে ক্ষতিগ্রস্ত বা মজলুম কি না।’ গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ‘ওয়াচডগ’ হিসেবে আমাদের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন। সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। সাদার গায়ে কালোর প্রলেপ দেবেন না, আবার কালোকেও গোপন করবেন না।”

জনকল্যাণমূলক রাষ্ট্রের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় এলে পাঁচ বছর বয়স পর্যন্ত সকল শিশুর এবং ৬০ বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক নাগরিকের চিকিৎসার ভার রাষ্ট্র বহন করবে। মায়েরা যাতে নিরাপদে ও সম্মানের সাথে ঘরে-বাইরে কাজ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।’ যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের বেকার তকমা দিয়ে রাখা হবে না। যার মেধা যেখানে প্রযোজ্য, রাষ্ট্র সেখানেই তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কোনো ভুয়া সার্টিফিকেটের বোঝা বইতে হবে না।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবে আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে যে লাল কার্ড দেখিয়েছে, সেটাই স্থায়ী লাল কার্ড। আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু কেউ আমাদের প্রভু হয়ে আসুক, তা বরদাশত করব না। বাংলাদেশের মানুষ ভাঙবে কিন্তু মচকাবে না।’ জনসভায় তিনি বিগত সরকারের ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘জনগণ আর কোনো ধোঁকা দেখতে চায় না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

জুন 15, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

জুন 15, 2026
Latest News
Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

পাল্টাপাল্টি স্লোগান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল

দেশে ফিরলেন

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি, সৌদিতে ৫২ বাংলাদেশির মৃত্যু

দেশে ফিরে আসছেন

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শান্তিচুক্তিতে পৌঁছালো

যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa