স্পোর্টস ডেস্ক : কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামেননি লিওনেল মেসি। তবে ম্যাচপরবর্তী সময়ে প্রতিপক্ষ মন্টেরির ড্রেসিংরুমে গিয়ে বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। অসদাচরণের অভিযোগ উঠেছিল আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শেষে কনকাকাফ কর্তৃপক্ষ সতর্ক করার পাশাপাশি শাস্তি দিয়েছে ইন্টার মায়ামিকে।

Advertisement

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে ইন্টার মায়ামি। চোটের কারণে ঘরের মাঠে প্রথম লেগে খেলেননি মেসি। ম্যাচটি ২-১ গোলে হেরেছিল মেজর লিগ সকারের দলটি। পরের ম্যাচে মেসি ফিরলেও কাজ হয়নি। এ লেগে ৩-১ ব্যবধানে হারে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে যায় ফ্লোরিডার ক্লাবটি। আসর থেকে ছিটকে যাওয়ার পর এবার আরও একটি দুঃসংবাদ পেতে হলো মায়ামিকে।

কনকাকাফ মায়ামিকে শাস্তি দিয়েছে প্রথম লেগের একটি ঘটনাকে কেন্দ্র করে। গত ৪ এপ্রিল চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মেক্সিকান ক্লাব মন্টেরি ও যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি। চোটের কারণে এ ম্যাচের একাদশে না থাকলেও গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসি। ইএসপিএনের দাবি, মন্টেরির কোচের একটি মন্তব্যকে ঘিরে এই ম্যাচের শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছেন আর্জেন্টাইন তারকা। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা।

ম্যাচের আগে মন্টেরির কোচ ফার্নান্দো অর্টিজ মন্তব্য করেছিলেন যে মায়ামি মেসির কারণে রেফারির কাছ থেকে ম্যাচে বাড়তি সুবিধা পাবে। প্রতিপক্ষ কোচের করা এই মন্তব্যের সঙ্গে ম্যাচের রেফারির বাজে পারফরম্যান্স খেপিয়ে দেয় মেসিকে।

মেসির এই অখেলোয়াড়সুলভ আচরণের জন্য মায়ামির বিরুদ্ধে কনকাকাফ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে মন্টেরি। শুধু মেসি নয়, তার সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামেও অভিযোগ দেয়া হয়।

ঘটনার তদন্ত শেষে কনকাকাফ কর্তৃপক্ষ জরিমানা করে মায়ামিকে। একইসঙ্গে সতর্ক করে দেয়া হয় ক্লাবটিকে। পরবর্তীতে এমন ঘটনা ফের ঘটলে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দেয় কনকাকাফ।

বিবৃতিতে তারা লেখে, ‘উভয় দলের লিখিত ব্যাখ্যা ও ম্যাচ অফিশিয়ালদের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি মায়ামিকে তাদের মাঠের নিরাপত্তা ঘাটতির জন্য প্রতিযোগিতার নিয়ম-নীতি অনুযায়ী আর্থিক জরিমানা করেছে। ভবিষ্যতে প্রতিযোগিতায় এমন ঘটনা ঘটলে কঠোর নিষেধাজ্ঞা দেয়া হবে।’ তবে কনকাকাফ কর্তৃপক্ষ জরিমানার অঙ্ক প্রকাশ করেনি।

চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে যাওয়া মায়ামির চোখ এখন লিগ ম্যাচে। আগামী ১৪ এপ্রিল এমএলএসের ম্যাচে স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামবে তারা। লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সমান ৩ জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ইন্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে অবস্থান করছে মেসিরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.