Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?
জাতীয় জাতীয় সংসদ নির্বাচন

আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

By Shamim RezaFebruary 11, 20263 Mins Read

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারাদেশে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আলোচিত প্রার্থীরা নিজেদের ভোটকেন্দ্র ও ভোটদানের সময়সূচি জানিয়েছেন। জেনে নিন কে কোথায় ভোট দেবেন-

Nata

Advertisement

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ আসনে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

দলটির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে—

> ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

> মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

> বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

> ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

> আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

> সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে ভোট দেবেন।

> ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

> হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

> অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকায় অন্যান্য প্রার্থী

১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দেবেন ৬০ ফিট মনিপুর বয়েজ হাই স্কুলে।

১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা–১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা–১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ, সাত মসজিদ রোড কেন্দ্রে সকাল ৮টায় ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঢাকা–১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে ১৬২ নম্বর এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা–৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল ৮টা ৩০ মিনিটে ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দেশের বিভিন্ন এলাকায়

> পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট দেবেন সার্জিস আলম।

> নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে সকাল ৭টা ৩০ মিনিটে ভোট দেবেন সারোয়ার তুষার।

> রংপুর–৪ আসনের প্রার্থী আখতার হোসেন কাউনিয়ার ভায়েরহাট কেন্দ্র (টেপা মধুপুর) এলাকায় নিজ বাড়ির পাশের কেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাবেন।

> হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন আব্দুল হান্নান মাসউদ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কুমিল্লা–৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে একদম শুরুতেই ভোট দেবেন বলে জানা গেছে।

সূত্র ও ছবি : জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

June 28, 2026
শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

June 28, 2026
Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

June 28, 2026

Latest News

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

‎মুদি দোকান

‎মুদি দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার

সাবেক ধর্ম উপদেষ্টা

নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

ঝড়ো হাওয়া

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা

Police

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa