Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আলোচনা চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে
জাতীয়

আলোচনা চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে

By Shamim RezaAugust 13, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেবল দেশেই নয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক আদালতেও মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। কেবল শেখ হাসিনাই নয়, মামলায় হুকুমের আসামি হবেন আরও অনেকেই।

আওয়ামী লীগ

Advertisement

তিনি আরও বলেন পুলিশের পদস্থ যেসব কর্মকর্তা গুলির নির্দেশ দিয়েছেন, যারা মাঠে থেকে নির্দেশ বাস্তবায়ন করেছেন তারাও পার পাবে না। পরিবর্তন করা হবে পুলিশের লোগো এবং পোশাক। ভবিষ্যতে কোনো মন্ত্রণালয়ের অধীনে পুলিশ কাজ করবে না। পুলিশ পরিচালনা করা হবে একটি কমিশনের মাধ্যমে।

শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া পুলিশের কাছ থেকে প্রত্যাহার করা হবে প্রাণঘাতী সেভেন পয়েন্ট সিক্স টু। গতকাল ১২ আগস্ট বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পক্ষে এখন ভারত ছাড়া আর কেউ নেই। তারা যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে শেখ হাসিনার পক্ষেই অবস্থান ধরে রাখেন তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী-জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাকচার ভেঙে পড়েছে। এটা ঠিক করাই মূল চ্যালেঞ্জ।

আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলির বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এক বড় একটি ঘটনা ঘটানো হয়েছে। এতে মানুষের মনে বাহিনী সম্পর্কে একটি ঘৃণা জন্মেছে। এতে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা অনুতপ্ত। তারা আমাকে বলেছে, তাদের দিয়ে অপকর্ম করানো হয়েছে। নিজেরা এখন ঘৃণার পাত্র হয়ে গেছেন। এর দায় সিনিয়র অফিসার ও অন্যদের।

সাখাওয়াত হোসেন জানান তাই বর্তমান ইউনিফর্ম পরে ডিউটি করতে চাচ্ছে না। তারা এখনো ট্রমার মধ্যে আছে। আমি আমার ব্যক্তিগত ইমেজ দিয়ে আপাতত পুলিশের সমস্যার সমাধান করেছি। কিন্তু পুরো স্ট্রাকচারকে একটি পর্যায়ে আনতে একটু সময় লাগবে।

তিনি আরও জানান, বিডিআর বিদ্রোহে নিহত ৫৭ সেনা কর্মকর্তা এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার কোনো কূলকিনারা হয়নি। আমি এই দুটি ঘটনার শেষ দেখতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা হচ্ছে বলেও তিনি আরও জানান। এছাড়া পুলিশের গুলিতে আহত হয়েছেন আনসার সদস্যরাও।

ছবিটি জুম করে দেখুন এটি বলে দিবে আপনি কতটা বেপরোয়া

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আমি কোনো আরাম-আয়েশের জন্য উপদেষ্টা হইনি। যে যাই বলুক না কেন, আমি আমার কাজ করতে চাই। তাই স্বরাষ্ট্রমন্ত্রী যে চেয়ারে বসতেন সেই চেয়ার পরিবর্তন করে ফেলেছি। আমি একটি নরমাল চেয়ারে বসি। যে টেবিলটি রয়েছে সেটিও সরিয়ে ফেলব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa