Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘আমার কান্না শুনে প্রধানমন্ত্রী বলেন, ওনাকে আসতে দিন’
জাতীয়

‘আমার কান্না শুনে প্রধানমন্ত্রী বলেন, ওনাকে আসতে দিন’

By Shamim RezaFebruary 25, 20263 Mins Read

‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা আমাকে বলেন, এভাবে দেখা করতে দেওয়ার সুযোগ নেই। ওনাদের আমি বলেছি, স্যার আমার ছেলেকে কিডন্যাপ করেছে, মারধর করছে, টাকা চাচ্ছে। আমাকে যেতে দেন প্লিজ। আমি বারবার অনুরোধ করার মধ্যেই একজন বলেন, উনি তো সচিবালয়েই চাকরি করেন। তারপর তারা বললেন, আচ্ছা আমরা দেখছি। এরপর প্রধানমন্ত্রী অফিস থেকে নেমে এলে আমি কাছে যাওয়ার চেষ্টা করি। নিরাপত্তাসংশ্লিষ্টরা তবুও রাজি হচ্ছিলেন না। কিন্তু আমার কান্না–চিৎকার শুনে প্রধানমন্ত্রী নিজেই বলেন, কী হয়েছে? ওনাকে আসতে দিন।’ অপহৃত ছেলেকে উদ্ধারে সহায়তা চাইতে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যাওয়ার ঘটনা এভাবেই বর্ণনা করেন তথ্য মন্ত্রণালয়ের পিআইডির ল্যাব সহকারী খন্দকার শামীম হাসান।

sochibaloy-lab-assistant

Advertisement

মঙ্গলবার বিকেলে তাঁর নবম শ্রেণি পড়ুয়া ছেলে কে এম আফ্ফান সাইফকে অপহরণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টার মধ্যেই রাজধানীর শান্তিনগর থেকে তাকে ‘উদ্ধার’ করে পুলিশ। সে বিষয়ে বুধবার দেশের জনপ্রিয় এক পত্রিকার সঙ্গে কথা হয় শামীম হাসানের।

তিনি বলেন, ছেলেকে উদ্ধারের কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমার চাচা বললেন, স্বরাষ্ট্র সচিবের কাছে যাও। তখন আমি তাকে বলি, সচিবালয় থেকে বের হওয়ার সময় দেখেছি, প্রধানমন্ত্রী স্যার আছেন। যদি স্যার বের হন, তাহলে আমি তাঁর কাছেই যাব। এই সাহস নিয়েই আমি গেছি। একটু পরই দেখি স্যার নামছেন। আমি কাঁদতে কাঁদতে স্যারকে ঘটনা বলেই অচেতন হয়ে পড়ি। পরে স্যার বলেন, আচ্ছা কান্নাকাটি করিও না, আমি দেখছি। সঙ্গে থাকা একজনকে স্যার বলেন, ওই এলাকায় পুলিশের কে আছে? আরেকজন জানালেন, ডিসি মাসুদ। স্যার বলেন, ওকে জানিয়ে দাও আর ফোনে আমাকে ধরিয়ে দাও। দ্রুত একজন ফোন করে স্যারের সঙ্গে কথা বলিয়ে দেন। উনি ডিসি স্যারকে বলেন, খন্দকার শামীম নামে একজন যাচ্ছে, ওনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, তুমি দ্রুত ব্যবস্থা নাও। এরপর প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেন, তুমি কোথায় চাকরি করো? আমি জানাই যে তথ্য মন্ত্রণালয়ে কাজ করি। আমি ছেলের খোঁজে রমনা পর্যন্ত গিয়ে কোনো উপায় না পেয়ে আবার ফিরে এসেছি। তবে এত বড় সাপোর্ট পাব আশা করিনি।

শামীম জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার পর তিনি দ্রুত পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের কার্যালয়ে যান। সেখানে আগে থেকেই তৈরি ছিল পুলিশ। উপকমিশনার আমাকে নিয়ে শান্তিনগর এলাকায় যান। সেখানে নির্মাণ শেষ না হওয়া একটি পরিত্যক্ত ভবনে আমার ছেলেকে নিয়ে নির্যাতন করা হয়। কিন্তু আমরা পৌঁছার আগেই অপহরণকারীরা কোনোভাবে খবর পেয়ে ছেলেকে ভবনের নিচে রেখে পালিয়ে যায়। ছেলে হাঁটার সময় পড়ে গেলে আশপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে ডিসি স্যার আমার ছেলের সঙ্গে কথা বলে ঘটনার সম্পর্কে জানার চেষ্টা করেন।

তিনি জানান, পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের গোড়ান এলাকার শান্তিপুরে থাকে ১৫ বছর বয়সী আফ্ফান সাইফ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সে প্রাইভেট পড়া শেষে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিল। পথে শান্তিনগর এলাকায় প্রথমে দুইজন তার পথ আটকায়। তাকে জিজ্ঞেস করে, তুমি এই এলাকায় আসছ কেন? আসো তোমার সঙ্গে কথা আছে। ছেলে বোঝানোর চেষ্টা করে যে, সে বাসায় যাচ্ছিল। কিন্তু ওই দুজন এবং পরে যুক্ত হওয়ার আরও চার–পাঁচজন তাকে জোর করে পরিত্যক্ত ভবনটির সাততলায় নিয়ে যায়। সেখানে আরও বেশ কয়েকজন ছিল। তারা আফ্ফানকে মারধর করে। একপর্যায়ে তার ফোন থেকে তার মায়ের মোবাইল নম্বরে কল দেওয়া হয়। প্রথমে আফ্ফান কাঁদতে–কাঁদতে ঘটনা জানায়, পরে কথা বলে অপহরণকারীরা। তারা ৫০ হাজার টাকা দাবি করে। যদিও কয়েক দফা কথোপকথনে টাকার পরিমাণ কমাতে কমাতে শেষে তারা ১০ হাজার চায়। কিন্তু কোনো মোবাইল ব্যাংকিং নম্বর দেয়নি। আর তারা শান্তিনগরে থাকলেও বলেছিল খিলগাঁও চৌধুরীপাড়ার কথা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উপকমিশনার মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালায় পুলিশ। এর আগে অপহরণকারীরা যে নম্বর থেকে কল দিয়েছিল সেই নম্বর নিয়ে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ। তবে শেষপর্যন্ত পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপহরণকারীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সূত্র ও ছবি : সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa