Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মারা গেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি এলসবার্গ
আন্তর্জাতিক

মারা গেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি এলসবার্গ

By Saiful IslamJune 18, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে গোপণ নথি ফাঁসকারী ড্যানিয়েল এলসবার্গ মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ জুন) ৯২ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার কেনসিংটনে নিজ বাড়িতে মারা যান তিনি। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক এ এনালিস্ট পেন্টাগন পেপারস ফাঁস করে দেন। এ কারণে তাঁকে বলা হয় ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি’।

নিক্সন প্রশাসন নিউইয়র্ক টাইমসে পেন্টাগন পেপারসের প্রকাশনা বন্ধের চেষ্টা করার পর এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। তবে এলসবার্গের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়।

ডেনিয়েল এলসবার্গের মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে তার পরিবার বলছে, ড্যানিয়েল ছিলেন সত্যান্নেষী এবং সত্য বলা একজন দেশপ্রেমিক। তিনি যুদ্ধবিরোধী একজন অ্যাকটিভিস্ট, একজন দায়িত্বশীল বাবা, স্বামী, দাদা, সবার খুব কাছের বন্ধু। অনেকের কাছেই তিনি অনুপ্রেরণার নাম।

দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসনের সমালোচনা করে আসছেন ড্যানিয়েল এলসবার্গ। বিশেষ করে প্রশাসনিক কাজে সামরিক বাহিনীর হস্তক্ষেপ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, একদিন বাথরুমে বসে হুট করেই ড্যানিয়েল এলসবার্গের মাথায় আসে যুদ্ধবিরোধী চিন্তাভাবনা। এরপর তিনি যাবতীয় তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেন। এ জন্য তাঁকে অনেক বাধা পেরোতে হয়। তাঁর ফাঁস করা নথিতে ৭ হাজার পৃষ্ঠা ছিল।

গত মার্চে এলসবার্গ জানান, তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসক বলে দিয়েছেন, ৩-৬ মাস বাঁচবেন।

আল জাজিরা বলছে, ষাটের দশকের মাঝামাঝি এলসবার্গকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভিয়েতনামে পাঠানো হয়। সেখানে অবস্থান করার সময় তিনি কাছ থেকে ভিয়েতনাম যুদ্ধ দেখেন। তার মনে হয়েছিল, মার্কিন সেনাবাহিনীর পক্ষে এ যুদ্ধে জেতা সম্ভব নয়।

ড্যানিয়েল এলসবার্গের প্রচেষ্টায় ১৯৭১ সালে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন সরকারের মিথ্যাচারের তথ্য প্রকাশিত হয়েছিল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘সবচেয়ে আন্তর্জাতিক এলসবার্গ গেছেন বিপজ্জনক ব্যক্তি! মারা যুক্তরাষ্ট্রের
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.