Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা আমি এসব কেয়ার করি না, আমাকে নিয়ে খেলবেন না : সাকিব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আমি এসব কেয়ার করি না, আমাকে নিয়ে খেলবেন না : সাকিব

By Shamim RezaOct 17, 2024, 11:51 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : মিরপুরে বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না, ইচ্ছাপূরণের আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সাকিব আল হাসানের। সবাই, সব পক্ষ রাজি ছিলো। কিন্তু কি থেকে কি হলো রাতের মধ্যে বদলে গেলো পরিস্থিতি। আসছেন না সাকিব আল হাসান। মাঠ থেকে বিদায় নেয়ার স্বপ্ন এখন দুঃস্বপ্ন।

Shakib Al Hasan

দুবাই থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সাকিব জানিয়েছেন সরকার ও বিসিবি থেকে আপাতত দেশে না আসার পরামর্শ দেয়া হয়েছে তাকে। এবং সেটা তার নিরাপত্তার কারণেই। তাই দুবাইয়ে অবস্থান করা সাকিবকে ফিরে যেতে হবে যুক্তরাষ্ট্রে।

সেটা যে পুরো মিরপুর টেস্টেই কার্যকর হবে সন্ধ্যায় চ্যানেল 24 কে তা নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা। জানিয়েছেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই বিসিবিকে এই পরামর্শ দিয়েছেন। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তিও তার কাছে বড়। তাই আপাতত খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিয়েছেন। বিসিবিও সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন।

এদিকে সাকিব ইস্যুতে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলতে গিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন,আমি যতটুকু জেনেছি তিনি নিজে বলেছেন নিরাপত্তার কারণে উনি আসছেন না। সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার কারণে আসবেন না এমন কোনো কথা ওনাকে বলা হয়েছে বলে আমাদের জানা নেই।

সাকিব ইস্যুতে যখন পুরো দেশ উত্তাল তখন এক ভিডিও বার্তা সামনে এসেছে। যেখানে সাকিবকে বলতে দেখা যায়, আমি কেয়ার করি না। কিন্তু আমাকে নিয়ে খেলবেন না।

মূলত, কানাডার গ্লোবাল টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজি দল বাংলা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে সাকিবকে বলতে শোনা যায়, ‘আমার জীবন, আমার নিয়ম। আমার স্টাইল, আমার মনোভাব। আপনি আমাকে ঘৃণা করতেও পারেন বা ভালোবাসোতেও পারেন। আমি কেয়ার করি না। কিন্তু আমাকে নিয়ে খেলবেন না।’ভিডিও ক্যাপশনে বাংলা টাইগার্স লিখেছে, আমাকে ভালোবাসো বা আমাকে ঘৃণা করো, আমি পরোয়া করি না। কিন্তু আমার সঙ্গে খেলবেন না।

হতাহতের তথ্য-প্রমাণ লোপাটকারীদের শাস্তি দেবে সরকার

মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। পুরো ভিডিওটি সাকিবকে নিয়ে নির্মিত। যদিও এটি বেশ পুরনো ভিডিও, যার শুটিং হয়েছিল গত বছর। তবে সাকিবকে নিয়ে আলোচনার মধ্যেই ভিডিওটি পোস্ট করেছে বাংলা টাইগার্স। গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় কানাডাতে ছিলেন সাকিব। খেলছিলেন গ্লোবাল টি-২০। আন্দোলনের পর থেকে বাংলাদেশে ফিরতে পারেননি তিনি। গত ভারত সিরিজ চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোর ঘোষণা দেন সাকিব।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

May 22, 2026, 6:48 PM Asia/Dhaka
থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

May 22, 2026, 6:43 PM Asia/Dhaka
গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

May 22, 2026, 6:38 PM Asia/Dhaka
Latest News
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp