এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে, কোনো আপত্তি নেই। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটি ঠিক আছে।

Oli

Advertisement

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১-দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল অলি আহমেদ বলেন, জামায়াতের আমির কোথাও বলেননি যে তিনি (কর্নেল অলি) স্বাধীনতার ঘোষক। তার বক্তব্যের ব্যাখ্যায় কর্নেল অলি বলেন, তিনি বলেছেন, প্রথম বিদ্রোহ হয়েছে এটা সত্য।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং চট্টগ্রাম থেকেই প্রথম ‘We revolt’ বলে বিদ্রোহ করা হয়। ওই বক্তব্যে তিনি কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষণাদাতা হিসেবে উপস্থাপন করেননি বলেই কর্নেল অলি তার বক্তব্যে বলেছেন।

একই দিন জামায়াত আমিরের ওই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১-দলীয় জোটের আরেক সমাবেশে কর্নেল অলি আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে আমি বিদ্রোহ ঘোষণা করি। এই বক্তব্যগুলোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কিছু নেতাকর্মী দাবি করেন, জামায়াতের আমির নাকি কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি দাবি করেন, তবে চট্টগ্রাম বন্দরের সমাবেশের ভিডিও যাচাই করে দেখা যায়, ডা. শফিকুর রহমান শুধু বলেছেন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, তিনি কোথাও কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করেননি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

রাঙ্গুনিয়ায় দেওয়া বক্তব্যে কর্নেল অলি আহমেদ আরো বলেন, ডা. শফিকুর রহমান কারও সম্মানহানিকর কোনো কথা বলেননি। তিনি বিষয়টি নিয়ে সমালোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.