অভিনেত্রী তাপসী পন্নু প্রায় ১০ বছর ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো-এর সঙ্গে সম্পর্ক রেখেছেন। ২০২৩ সালে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবল্স কোচ মাথিয়াসকে তিনি ভারতীয় রীতিতে বিয়ে করেন।

বিয়ের তিন বছরের মাথায় তাপসী জানিয়েছেন, তিনি প্রায়ই ভুলে যান যে বিবাহিত। তবে এতে কোনও অশান্তির ছাপ নেই; বরং দম্পতি সুখে আছেন।
তাপসীর কথায়, “আমার স্বামী কখনও সম্পর্ককে বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সব কিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনও মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।”
তিনি আরও জানান, তিনি খানিক পুরনোপন্থী দৃষ্টিভঙ্গি মানেন। বিয়ে মানে সারাজীবনের বন্ধন—এতটুকুই তার কাছে গুরুত্বপূর্ণ। পাশাপাশি, জীবনসঙ্গী হিসেবে তিনি চেয়েছেন এমন কাউকে, যিনি তাঁর দৈনন্দিন জীবনযাপনে ‘উঠে-বসে’ সমস্যা করবেন না।
তাপসী ও মাথিয়াসের সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার কারণ হলো বাস্তববাদী মনোভাব। তাঁরা দু’জনেই সম্পর্ককে স্বাভাবিক ও সহজভাবে ধরে রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


