বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খান আজ ৬১তম জন্মদিন উদযাপন করছেন। এ বছর তার জন্মদিন ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে গতকাল শনিবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশেষ দিনটিতে আমিরের পাশে ছিলেন তার নতুন গার্লফ্রেন্ড গৌরী স্প্রাট।

জন্মদিনের অনুষ্ঠানে গৌরীর পাশাপাশি উপস্থিত ছিলেন আমিরের সাবেক দুই স্ত্রী—রীনা দত্ত ও কিরণ রাও। কিরণ রাও ছেলে আজাদ রাও খানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে রীনা দত্ত এসেছিলেন ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খানের সঙ্গে।
অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। ভিডিওতে দেখা যায়, আমির জন্মদিনের কেক কাটছেন এবং অতিথিরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে তিনি ছেলে আজাদ ও মেয়ে ইরাকে কেক খাইয়ে দেন। পাশাপাশি বান্ধবী গৌরীর মুখেও কেক তুলে দেন।
জন্মদিনে আরও উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং রিতেশ দেশমুখ। রিতেশের সঙ্গে ছিলেন তার স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। এছাড়া চলচ্চিত্র প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানি ও আমিরকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে আগামী ১ মে মুক্তি পাচ্ছে জুনায়েদ খানের নতুন সিনেমা ‘এক দিন’, যেখানে তিনি সাই পল্লবীর সঙ্গে অভিনয় করেছেন। ছেলের সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির। পাশাপাশি তিনি প্রযোজনা করছেন ‘লাহোর ১৯৪৭’ সিনেমা, যা আগামী ১৩ আগস্ট মুক্তির পরিকল্পনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


