ছোট ও বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজস্ব জায়গা তৈরি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। পর্দার বাইরে বরাবরই খোলামেলা আর স্পষ্টভাষী—সামাজিক যোগাযোগমাধ্যমেও যার প্রতিফলন নিয়মিত দেখা যায়।

সম্প্রতি নিজের ব্যতিক্রমী একটি অভ্যাসের কথা জানিয়ে আবারও আলোচনায় এসেছেন শবনম ফারিয়া। তার ভাষ্য, আমার ঘুম না এলে মাঝরাতে ঢুঁ মারি বিভিন্ন জুতার ওয়েবসাইটে। শুধু জুতা নয়, নানা অনলাইন শপিং সাইট ঘেঁটে সময় কাটানোও তার পছন্দের কাজ।
ফেসবুকে দেওয়া পোস্টে শবনম ফারিয়া লিখেন, “আমি যখন কোনো কারণে বোরড থাকি, কিংবা কোথাও অপেক্ষা করতে হয়, আমার প্রিয় টাইমপাস হবি হলো, একটা ওয়েবসাইটে ঢুকে কার্টে জিনিসপত্র অ্যাড করা। খুবই মনোযোগ সহকারে আমি কাজটা করি, যা যা প্রয়োজন, কিংবা ভালো লাগে, সব অ্যাড করি। কিছুক্ষণ পর অ্যাপ ক্লোজ করে মূল কাজে ফিরে যাই।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আরেকটি ঘটনা জানিয়ে তিনি লিখেন, “আজকে দেখলাম ৬২ হাজার টাকার ড্রেস অ্যাড করেছি! ঠিক তখনই আম্মু কল দিয়ে বলল, ‘কালকের ছবিগুলো পাঠাও।’ অ্যাপ ক্লোজ করে ছবি পাঠাতে বসলাম। ঘুম না আসলে একটু পরে আরেকটা জুতার ওয়েবসাইটে ডুকব, দেখি কত টাকার জুতা অ্যাড করার পর ঘুম আসে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


